Al-Quran

Bengali & English

الحاقة
Surah #69Meccan52 Ayahs
الحاقة

Surah Al-Haqqah

Meaning: The Reality (নিশ্চিত সত্য)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

69:1

ٱلْحَآقَّةُ

Pronunciation (Bengali):

আলহাক্কাহ।

Bengali:নিশ্চিত সংঘটিতব্য বিষয়,
English (Saheeh International):The Inevitable Reality -
69:2

مَا ٱلْحَآقَّةُ

Pronunciation (Bengali):

মাল হাক্কাহ ।

Bengali:কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
English (Saheeh International):What is the Inevitable Reality?
69:3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

Pronunciation (Bengali):

ওয়ামাআদরা-কা মাল হাক্কাহ ।

Bengali:আর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
English (Saheeh International):And what can make you know what is the Inevitable Reality?
69:4

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

Pronunciation (Bengali):

কাযযাবাত ছামূদুওয়া ‘আ-দুম বিল কা-রি‘আহ।

Bengali:‘আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল।
English (Saheeh International):Thamūd and ʿAad denied the Striking Calamity [i.e., the Resurrection].
69:5

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

Pronunciation (Bengali):

ফাআম্মা- ছামূদুফাউহলিকূবিত্তা-গিয়াহ।

Bengali:অতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।
English (Saheeh International):So as for Thamūd, they were destroyed by the overpowering [blast].
69:6

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

Pronunciation (Bengali):

ওয়া আম্মা- ‘আ-দুন ফাউহলিকূবিরীহিন সারসারিন ‘আ-তিয়াহ।

Bengali:আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।
English (Saheeh International):And as for ʿAad, they were destroyed by a screaming,1 violent wind
69:7

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

Pronunciation (Bengali):

ছাখখারাহা-‘আলাইহিম ছাব‘আ লাইয়া-লিওঁ ওয়া ছামা-নিয়াতা আইইয়া-মিন হুছূমান ফাতারাল কাওমা ফীহা-সার‘আ- কাআন্নাহুম আ‘জা-ঝুনাখলিন খা-বিয়াহ।

Bengali:যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে, তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কান্ড।
English (Saheeh International):Which He [i.e., Allāh] imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.
69:8

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

Pronunciation (Bengali):

ফাহাল তারা-লাহুম মিম বা-কিয়াহ।

Bengali:তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছ কি?
English (Saheeh International):Then do you see of them any remains?
69:9

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ

Pronunciation (Bengali):

ওয়া জাআ ফির‘আওনুওয়া মান কালাহূওয়াল মু’তাফিকা-তুবিল খা- তিআহ।

Bengali:ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল।
English (Saheeh International):And there came Pharaoh and those before him and the overturned cities1 with sin.
69:10

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

Pronunciation (Bengali):

ফা‘আসাও রাছূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতাররা-বিয়াহ।

Bengali:তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন- অত্যন্ত কঠিন পাকড়াও।
English (Saheeh International):And they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity].
69:11

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

Pronunciation (Bengali):

ইন্না- লাম্মা-তাগালমাউ হামালনা-কুম ফিল জা-রিয়াহ।

Bengali:(নূহের বানের) পানি যখন কূল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম।
English (Saheeh International):Indeed, when the water overflowed, We carried you [i.e., your ancestors] in the sailing ship1
69:12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

Pronunciation (Bengali):

লিনাজ‘আলাহা-লাকুম তাযকিরাতাওঁ ওয়া তা‘ইয়াহাউযু নুওঁ ওয়া-‘ইয়াহ।

Bengali:যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।
English (Saheeh International):That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.
69:13

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

Pronunciation (Bengali):

ফাইযা- নুফিখা ফিসসুরি নাফখাতুওঁ ওয়া- হিদাহ।

Bengali:অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।
English (Saheeh International):Then when the Horn is blown with one blast
69:14

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

Pronunciation (Bengali):

ওয়া হুমিলাতিল আরদুওয়াল জিবা-লুফাদুক্কাতা- দাক্কাতাওঁ ওয়া-হিদাহ।

Bengali:পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
English (Saheeh International):And the earth and the mountains are lifted and leveled with one blow [i.e., stroke] -
69:15

فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

Pronunciation (Bengali):

ফাইয়াওমাইযিওঁ ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।

Bengali:সেদিন ঘটবে সেই সংঘটিতব্য (মহা) ঘটনা।
English (Saheeh International):Then on that Day, the Occurrence [i.e., Resurrection] will occur,
69:16

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

Pronunciation (Bengali):

ওয়ানশাক্কাতিছছামাউ ফাহিয়া ইয়াওমাইযিওঁ ওয়া-হিয়াহ।

Bengali:আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।
English (Saheeh International):And the heaven will split [open], for that Day it is infirm.1
69:17

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ

Pronunciation (Bengali):

ওয়াল মালাকু‘আলাআরজাইহা- ওয়া ইয়াহমিলু‘আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ছামা-নিয়াহ।

Bengali:ফেরেশতারা থাকবে আকাশের আশে পাশে। আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।
English (Saheeh International):And the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them].
69:18

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

Pronunciation (Bengali):

ইয়াওমাইযিন তু‘রাদূনা লা- তাখফা- মিনকুম খা-ফিয়াহ।

Bengali:সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।
English (Saheeh International):That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed.1
69:19

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ

Pronunciation (Bengali):

ফাআম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিইয়ামীনিহী ফাইয়াকূলুহাউমুকরাঊ কিতা-বিয়াহ।

Bengali:তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
English (Saheeh International):So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!
69:20

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ

Pronunciation (Bengali):

ইন্নী জানানতুআন্নী মুলা-কিন হিছা-বিয়াহ।

Bengali:আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’
English (Saheeh International):Indeed, I was certain that I would be meeting my account."
69:21

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

Pronunciation (Bengali):

ফাহুওয়া ফী ‘ঈশাতিররা-দিয়াহ।

Bengali:অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
English (Saheeh International):So he will be in a pleasant life -
69:22

فِى جَنَّةٍ عَالِيَةٍ

Pronunciation (Bengali):

ফী জান্নাতিন ‘আ-লিয়াহ।

Bengali:উচ্চতম মর্যাদার জান্নাতে,
English (Saheeh International):In an elevated garden,
69:23

قُطُوفُهَا دَانِيَةٌ

Pronunciation (Bengali):

কুতূফুহা- দা-নিয়াহ।

Bengali:তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
English (Saheeh International):Its [fruit] to be picked hanging near.
69:24

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

Pronunciation (Bengali):

কুলূওয়াশরাবূহানীআম বিমাআছলাফতুম ফিল আইয়া-মিল খা-লিয়াহ।

Bengali:(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ।
English (Saheeh International):[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth1 in the days past."
69:25

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

Pronunciation (Bengali):

ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিশিমা-লিহী ফাইয়াকূলুইয়া- লাইতানী লাম ঊতা কিতা-বিয়াহ।

Bengali:কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,
English (Saheeh International):But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record
69:26

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

Pronunciation (Bengali):

ওয়া লাম আদরি মা-হিছা-বিয়াহ।

Bengali:আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,
English (Saheeh International):And had not known what is my account.
69:27

يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

Pronunciation (Bengali):

ইয়া-লাইতাহা- কা-নাতিল কা-দিয়াহ।

Bengali:‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!
English (Saheeh International):I wish it [i.e., my death] had been the decisive one.1
69:28

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

Pronunciation (Bengali):

মা আগনা- ‘আন্নী মা- লিয়াহ।

Bengali:আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না,
English (Saheeh International):My wealth has not availed me.
69:29

هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ

Pronunciation (Bengali):

হালাকা ‘আন্নী ছুলতা-নিয়াহ।

Bengali:আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,
English (Saheeh International):Gone from me is my authority."1
69:30

خُذُوهُ فَغُلُّوهُ

Pronunciation (Bengali):

খুযূহু ফাগুললূহ।

Bengali:(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,
English (Saheeh International):[Allāh will say], "Seize him and shackle him.
69:31

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

Pronunciation (Bengali):

ছু ম্মাল জাহীমা সাললূহ।

Bengali:তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,
English (Saheeh International):Then into Hellfire drive him.
69:32

ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

Pronunciation (Bengali):

ছু ম্মা ফী ছিলছিলাতিন যার‘উহা- ছাব‘ঊনা যিরা-‘আন ফাছলুকূহ।

Bengali:তারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,
English (Saheeh International):Then into a chain whose length is seventy cubits insert him."
69:33

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

Pronunciation (Bengali):

ইন্নাহূকা-না লা-ইউ’মিনুবিল্লা-হিল ‘আজীম।

Bengali:সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,
English (Saheeh International):Indeed, he did not used to believe in Allāh, the Most Great,
69:34

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Pronunciation (Bengali):

ওয়ালা-ইয়াহদ্দু ‘আলা- তা‘আ-মিল মিছকীন।

Bengali:আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,
English (Saheeh International):Nor did he encourage the feeding of the poor.
69:35

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ

Pronunciation (Bengali):

ফালাইছা লাহুল ইয়াওমা হা-হুনা- হামীম।

Bengali:কাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই,
English (Saheeh International):So there is not for him here this Day any devoted friend
69:36

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

Pronunciation (Bengali):

ওয়ালা- তা‘আ-মুন ইল্লা-মিন গিছলীন।

Bengali:ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,
English (Saheeh International):Nor any food except from the discharge of wounds;
69:37

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ

Pronunciation (Bengali):

লা-ইয়া’কুলুহূইল্লাল খা-তিঊন।

Bengali:যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।
English (Saheeh International):None will eat it except the sinners.
69:38

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

Pronunciation (Bengali):

ফালাউকছিমুবিমা-তুবসিরূন।

Bengali:আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
English (Saheeh International):So I swear by what you see
69:39

وَمَا لَا تُبْصِرُونَ

Pronunciation (Bengali):

ওয়ামা-লা-তুবসিরূন।

Bengali:আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না
English (Saheeh International):And what you do not see
69:40

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Pronunciation (Bengali):

ইন্নাহূলাকাওলুরাছূলিন কারীম।

Bengali:যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।
English (Saheeh International):[That] indeed, it [i.e., the Qur’ān] is the word of a noble Messenger.
69:41

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

Pronunciation (Bengali):

ওয়ামা-হুওয়া বিকাওলি শা-‘ইরিন কালীলাম মা-তু’মিনূন।

Bengali:তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,
English (Saheeh International):And it is not the word of a poet; little do you believe.
69:42

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

Pronunciation (Bengali):

ওয়ালা-বিকাওলি কা- হিনিন কালীলাম মা-তাযাক্কারূন।

Bengali:এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।
English (Saheeh International):Nor the word of a soothsayer; little do you remember.
69:43

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

Pronunciation (Bengali):

তানঝীলুম মিররাব্বিল ‘আ-লামীন।

Bengali:এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
English (Saheeh International):[It is] a revelation from the Lord of the worlds.
69:44

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

Pronunciation (Bengali):

ওয়ালাও তাকাওওয়ালা ‘আলাইনা-বা‘দাল আকা-বীল।

Bengali:নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
English (Saheeh International):And if he [i.e., Muḥammad] had made up about Us some [false] sayings,
69:45

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

Pronunciation (Bengali):

লাআখাযনা-মিনহু বিলইয়ামীন।

Bengali:আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,
English (Saheeh International):We would have seized him by the right hand;1
69:46

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

Pronunciation (Bengali):

ছু ম্মা লাকাতা‘না-মিনহুল ওয়াতীন।

Bengali:তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,
English (Saheeh International):Then We would have cut from him the aorta.1
69:47

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ

Pronunciation (Bengali):

ফামা-মিনকুম মিন আহাদিন ‘আনহু হা-জিঝীন।

Bengali:অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে।
English (Saheeh International):And there is no one of you who could prevent [Us] from him.
69:48

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

Pronunciation (Bengali):

ওয়া ইন্নাহূলাতাযকিরাতুল লিলমুত্তাকীন।

Bengali:মুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,
English (Saheeh International):And indeed, it [i.e., the Qur’ān] is a reminder for the righteous.
69:49

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

Pronunciation (Bengali):

ওয়া ইন্না-লানা‘লামুআন্না মিনকুম মুকাযযিবীন।

Bengali:আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক লোক (কুরআনকে) অস্বীকার করবে।
English (Saheeh International):And indeed, We know that among you are deniers.
69:50

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ

Pronunciation (Bengali):

ওয়া ইন্নাহূলাহাছরাতুন ‘আলাল কা-ফিরীন।

Bengali:আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
English (Saheeh International):And indeed, it will be [a cause of] regret upon the disbelievers.
69:51

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

Pronunciation (Bengali):

ওয়া ইন্নাহূলাহাক্কুল ইয়াকীন।

Bengali:এটা একেবারে নিশ্চিত সত্য।
English (Saheeh International):And indeed, it is the truth of certainty.
69:52

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Pronunciation (Bengali):

ফাছাব্বিহবিছমি রাব্বিকাল ‘আজীম।

Bengali:অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।
English (Saheeh International):So exalt the name of your Lord, the Most Great.
← Previous: Al-QalamNext: Al-Ma'arij →